1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং

আ.লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১২.৫৩ পিএম
  • ২২৫ Time View

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না তা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সাফ জানিয়ে দিয়েছে দলটি।

রোববার (১২ মার্চ) সকালে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি নেতারা।

এদিন সকাল ১০টায় রাজধানীর গুলশানে এবিসি ভবনে ইইউভুক্ত ৭ দেশের কূটনীতিক ও বাংলাদেশ প্রতনিধির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্ব দেন।

বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে দেশে যে সংকট তৈরি হয়েছে তা নিয়েই আলোচনা হয়েছে। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, বিষয়টি কূটনৈতিকদের জানানো হয়েছে।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় ইইউ কূটনীতিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে ইইউর বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশসহ কয়েকটি দেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে বাজেটও বরাদ্দ দেয়া হয়েছে। ইইউ থেকে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি ইইউ। ওই সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবেন না তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com