1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ফখরুল: সরকার দেশকে নরকে পরিণত করেছে

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৭.১০ পিএম
  • ২৩৪ Time View

গ্রেফতার দেখিয়ে ক্ষমতাসীনরা নতুন করে ভয় দেখানো শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার দেশকে নরকে পরিণত করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

শনিবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনে সরকারের গাত্রদাহ হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গ্রেফতার করে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায় ক্ষমতাসীনরা। এজন্য তারা উসকানি দিচ্ছে; চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একদলীয় শাসন কায়েম করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় সরকার। আবার খায়েশ হয়েছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ব্লুপ্রিন্ট নিয়ে ২৪-এর নির্বাচন করতে চায় তারা।’

দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপষে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আশুলিয়ার ডাকাতির টাকা কোথায় গেল, জবাব কে দেবে। আদানির সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী। রাজধানীর সিদ্দিকবাজার ও সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনার দায় নেবে কে? এর দায় সরকারকেই নিতে হবে।’

আন্দোলনে সরকার ভেসে যাবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ধৈর্যের সীমা আছে, মানুষ দেখতে চায় কতদিন তাদের বোকা বানাবেন। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা।’

জনগণকে রাস্তায় নেমে আসর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘১০ দফা মেনে নিন, পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক মেনে নিন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com