1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১.৪২ এএম
  • ২৩৯ Time View

দশ দফা দাবিতে আগামী শনিবার (১৮ মার্চ) দেশব্যাপী সব মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (১১ মার্চ) গাজীপুর জেলা বিএনপির মানববন্ধনে দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

বিভাগীয় গণসমাবেশ, গণবিক্ষোভ, অবস্থান কর্মসূচি, পদযাত্রা এবং শেষমেশ মানববন্ধন। এ কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি ও তার মিত্ররা। সরকারের পদত্যাগসহ ১০ দাবি বাস্তবায়নে এ মানববন্ধন করছে দলটি।

বিএনপির সরকার পতনের আন্দোলনের গত ছয় মাসের ক্রমধারা এটি। গত বছরের মাঝামাঝি আন্দোলন শুরু করেছিল তারা। মাঝখানে কিছুটা উত্তাপ ছড়িয়েছিল আলোচিত ১০ ডিসেম্বর। ঢাকায় সেইদিন গণসমাবেশের আগে দলটির মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেফতার গতি বদলে দেয় সেই আন্দোলনের। গণসমাবেশ থেকে গণবিক্ষোভের মতো কর্মসূচির ঘোষণা বাস্তবে আন্দোলনের রাশ টেনে ধরে। আজ সারা দেশের সব জেলা ও মহানগরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন করছে দলটি।

চলমান কর্মসূচির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নীতিনির্ধারক বলেন, ‘বড় আন্দোলনের প্রেক্ষাপট তৈরির জন্য সারা দেশে ঘুরিয়ে-ফিরিয়ে আমরা কর্মসূচি দিচ্ছি। কোনো না কোনো পর্যায়ে আন্দোলন দানা বাঁধবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com