1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং

শিক্ষামন্ত্রী: নারীর ভাগ্য পরিবর্তনের জন্য দরকার শেখ হাসিনার সরকার

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৮.৪৬ পিএম
  • ২৪৭ Time View

বিএনপি-জামায়াত সরকারের আমলে নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, দেশে নারী জাগরণের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিকল্প নেই। তবে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই দেশের নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন। সেই বিএনপি তার মিত্র স্বাধীনতা বিরোধীদের নিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে। তাই তাদেরকে প্রতিহত করে নারীর ভাগ্য পরিবর্তন এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। না হয়, বিএনপি-জামায়াতের সময়ের মতো এই দেশে উন্নয়নের চাকা থেমে যাবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগ আয়োজিত শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আবারও সেই ২০১৩-১৪ কিংবা ২০০১ সালের পরে সন্ত্রাস, সংখ্যালঘু সম্প্রদায় ও নারীদের ওপর নির্যাতন, বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। তারা আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাই বিএনপি যখন ক্ষমতায় থাকে। তখন দেশ পিছিয়ে যায়। থেমে যায় দেশের উন্নয়ন। নির্যাতিত হয় নারী সমাজ। আর নারীর ভাগ্য পরিবর্তনের জন্য দরকার শেখ হাসিনার সরকার।

ডা. দীপু মনি বলেন, আগামী ৯ মাস পর দেশে জাতীয় নির্বাচন। তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী অধ্যাপক মাসুদা নূর খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইলিয়াস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র হেলালউদ্দিন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com