1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং

তথ্যমন্ত্রী: দেশের গণতন্ত্র হরণ হয়নি

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫.২৭ পিএম
  • ২৪৬ Time View

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপিয়ে নিজের ব্যক্তিত্বকে হরণ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস সরকারের ‘অন্যায় আচরণের শিকার’- এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন বিশ্বের ৪০ বিশিষ্ট ব্যক্তি। যা গেল মঙ্গলবার (৭ মার্চ) মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ড. ইউনূসের এটি বিবৃতি না, নিজের বিজ্ঞাপন দিয়েছেন। কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপিয়ে নিজের ব্যক্তিত্বকে হরণ করেছেন তিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপির সব সমালোচনাকে মিথ্যা দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে সমালোচনা করে সব মিথ্যা। দেশের গণতন্ত্র হরণ হয়নি। বিএনপি নিজেদের অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। থাকলে দেশ আরও একধাপ এগিয়ে যেত।

তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের চর্চা আছে বলেই গণতন্ত্রের সূচকে দেশের অবস্থান আরও এক ধাপ এগিয়েছে।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের ভিত গভীর। ১৪ বছর ধরে টানাটানি করেও ভিত নড়াতে পারেনি বিএনপি। আজ তারা রশি ধরে টান দেয়ার কথা বলে তারা নিজেরাই রশি ছিঁড়ে পড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com