1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

নির্বাচনে কারচুপির নতুন কৌশলের কথা জানালেন ফখরুল

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৬.০৬ পিএম
  • ৩১৬ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্মার্ট কার্ডসহ সব জায়গা থেকে টাকা বেশি কেটে নিজেদের আখের গোছাচ্ছে আওয়ামী লীগ। পুলিশের পর এবার নতুন কৌশল হিসেবে আনসার দিয়ে নির্বাচনে কারচুপি করছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

সরকার প্রথম থেকেই পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুট করছে, তারই অংশ হিসেবে আদানির সঙ্গে অসম ও দুরভিসন্ধিমূলক চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

সরকার পরিকল্পিতভাবে দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আদানি চুক্তির মাধ্যমে আগামী নির্বাচনের আগে ভারতকে তুষ্ট করতে চেয়েছে আওয়ামী লীগ। জনগণের প্রতি সরকারের কোনো দয়ামায়া নেই। স্মার্ট কার্ডসহ সব জায়গা থেকে টাকা বেশি কেটে নিয়ে লুট করছে, নিজেদের আখের গোছাচ্ছে। এজন্য পুলিশ ও বিজিবির কাছে খাম যাচ্ছে। নতুন কৌশল হিসেবে আনসার দিয়ে নির্বাচনে কারচুপি করছে।’

মির্জা ফখরুল বলেন, সরকারের কর্মকাণ্ডে ভালো কিছু বলার কোনো সুযোগ নেই। প্রতারণা ছাড়া সরকারের কোনো কৌশল নেই। এ সময় আদানি চুক্তি বাতিল করা ও কুইক রেন্টালের চুক্তি বাতিল করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com