1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

আবদুল্লাহপুর-যাত্রাবাড়ী মানববন্ধন করতে চায় বিএনপি

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১২.০২ পিএম
  • ২৪৪ Time View

আগামী ১১ মার্চ রাজধানীর আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করতে চায় বিএনপি। 

বুধবার (৮ মার্চ) বিকেলে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া এক চিঠিতে এ কর্মসূচির কথা জানিয়ে তার জন্য অনুমতি চেয়েছে বিএনপি।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজ থেকে শুরু হয়ে বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা আবুল হোটেল হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধনটি বিস্তৃত হবে।

অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত আরেকটি মানববন্ধন মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত গিয়ে শেষ হবে।

বিএনপি নেতারা জানান, চাল, তেল, চিনি, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করা হবে। একই কর্মসূচি পৃথকভাবে ঘোষণা দিয়েছে বিএনপির সমমনা দল এবং জোট। বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের নানা কর্মসূচি পালন করে আসছে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com