1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

আব্বাস: আজও তারা ক্ষমতায় টিকে আছে বিনাভোটে

  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭.১৮ পিএম
  • ২৪৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সারা দেশে বিএনপির ৪০ লাখ নেতাকর্মী মামলায় জড়িত হয়ে তারেক রহমানের পরিবারের অংশ হয়ে গেছেন। কাজেই শত চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগকে ‘সাইজ করার জন্য’ টিকে থাকবে বিএনপি।

বুধবার (৮ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান প্রমুখ।

সভায় আব্বাস বলেন, ‘বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। ১/১১ সরকারও জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই। ধ্বংসের ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘আজকের প্রধানমন্ত্রী সেদিন (১/১১ শাসনামল) বক্তব্যে বলেছিল ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার তাদের আওয়ামী লীগের আন্দোলনের ফসল। যার ফলশ্রুতিতে আমরা তখন জেলখানায় বসেই দেখেছি; একে একে আওয়ামী লীগ নেতারা মুক্তি পাচ্ছেন আর আমরা মুক্তি পাচ্ছি না। আজকের প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সবার মামলা একে একে উঠে গেল, অথচ মামলা ওঠেনি খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের। সেই আন্দোলনের ফসল হিসেবে আজও তারা ক্ষমতায় টিকে আছে বিনাভোটে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের সব আসনে নির্বাচনের নামে কারচুপি হয়েছে। তারপরও বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিকে অন্যায্য বলছে সরকার। সংবিধানে নিরপেক্ষ সরকার ছিল, সুতরাং আবার সরকারকেই তা সন্নিবেশ করতে হবে।

তিনি বলেন, ‘বেগম জিয়ার ওপর নিপীড়ন করা হয়েছে, তিনি আমাদের মা। তার নেতৃত্বে বিএনপি আবার জিতবে। আওয়ামী লীগ চক্রান্ত করে দেশের মানুষকে বন্দি করে রেখছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com