1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

কাদের: বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১.৪৮ পিএম
  • ২২৮ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ৭ মার্চ নিষিদ্ধ করেছিলো, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়।’ 

মঙ্গলবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ আজ।

এ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক ববি। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ধানমন্ডি ৩২।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকা কালে বিএনপি ৭ মার্চ নিষিদ্ধ করেছিলো। যে ভাষনকে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ ঘোষণা করেছে। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। দেশে যেটুকু গণতন্ত্র আছে, সেটা শেখ হাসিনার নেতৃত্বে কারণে আছে। তারা (বিএনপি) এ দেশকে ধ্বংস করেছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে মেরামত করছি। 

স্বাধীনতার ঘোষক একমাত্র শেখ মুজিবুর রহমান জানিয়ে ওয়াবদুল কাদের বলেন, স্বাধীনতার মূল ঘোষণা সেটা, যা সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ বঙ্গবন্ধু’র সদর্থক জাতীয়তাবাদের বিঘোষণার মধ্যদিয়ে স্পিষ্ট হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের ২৩ বছরের স্বাধিকার সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। স্বাধীনতার ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিলো বঙ্গবন্ধুর। কারণ তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। পূর্ববাংলায় ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন বঙ্গবন্ধু’র আওয়ামী লীগ পেয়েছিলো। যে কারণে অন্য কারো স্বাধীনতা ঘোষণার কোনো বৈধ অধিকার ছিলো না। অনেকেই ছিলেন সেদিন ঘোষণার পাঠক। পাঠক আর ঘোষক এক হতে পারে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com