1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

নির্বাচন পর্যন্ত উন্নয়নের খেলা চলবে

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ১৬৪ Time View

ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, ‘বিএনপির ১০ ডিসেম্বরের খেলা শেষ, এখন আওয়ামী লীগের খেলা শুরু। আগামী নির্বাচন পর্যন্ত উন্নয়নের খেলা চলবে। বিদেশি চক্রান্তের বিরুদ্ধে খেলা চলবে।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘বিএনপি অবৈধ প্রক্রিয়ায় জন্ম নিয়েছে। তাই দলটি দেশে খুন ও সন্ত্রাসের মতো অবৈধ কাজ করছে। এসব সন্ত্রাস আর জঙ্গিবাদীদের জন্য দেশের গণতন্ত্র নয়।’

বিএনপির বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরাফাত বলেন, ‘দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে খেলতে হবে।’

শান্তি সমাবেশে নির্বাচন নিয়ে কোনো ষড়যত্র মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না, এমনটা হলে খবর আছে।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙবো না, জোটও ভাঙবো না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না।’

আগামী নির্বাচনে বাছুর নয়, সিংহের সঙ্গে লড়াই হবে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে না এলে অস্তিত্ব হারাবে বিএনপি।’

বিএনপি নির্বাচনে তামাশা করেছে জানিয়ে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘তারা তামাশা না করলে আরও বেশি আসন পেত।’

বিএনপি মানুষকে ধোঁকা দিয়ে আন্দোলনে আনতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি নামক অপশক্তির সঙ্গে জনগণ নেই।’

সেই সঙ্গে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com