1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ফখরুল: বিডিআর বিদ্রোহের ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজন ছিল

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০০ পিএম
  • ১৪৩ Time View

বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশের সার্বভৌমত্ব আঘাতপ্রাপ্ত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন ছিল।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পরিকল্পিতভাবে গর্বিত সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে বিডিআর বিদ্রোহের মতো চক্রান্ত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধেও এতজন সামরিক কর্মকর্তা আমরা হারাইনি। এ ঘটনার মধ্য দিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনাটি যেভাবে তদন্ত হওয়ার দরকার ছিল, সেভাবে হয়নি বলে মনে করছি। প্রকৃত অপরাধী এবং এর পেছনে যারা ছিলেন, তাদের শনাক্ত করতে যে তদন্ত প্রক্রিয়া হওয়া উচিত ছিল, সেটা দুর্ভাগ্যজনকভাবে হয়নি। যে তদন্ত প্রতিবেদন করা হয়েছিল, সেটির পূর্ণাঙ্গ বিষয়টি দেশবাসী জানতে পারেনি।’

 ‘এ ঘটনায় বিচারের যে ব্যবস্থা হয়েছিল, সেখানে দুটি বিষয়ে বিচার হয়েছে। একটি বিদ্রোহ ও হত্যা, আরেকটি বিস্ফোরক। এ জন্য অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। কিন্তু ৭ হাজারের মতো নির্দোষ দাবি করা সেনাদের শুনানিই এখনও শেষ করা হয়নি। অথচ তারা ১৩ থেকে ১৪ বছর ধরে কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিবার নষ্ট হয়ে গেছে; তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। তাই আমি দাবি করব, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সমস্যা দ্রুত যেন সমাধান করা হয়।’

এক প্রশ্নের জবাবে বিডিআর বিদ্রোহের বিষয়ে বেগম জিয়ার আচরণ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বিদ্রোহের ঘটনার সমাধান না করে বরং বিষয়টি ভিন্ন খাতে নেয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com