1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

কাদের: জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২১ পিএম
  • ২২২ Time View

বাংলাদেশে আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলে দলবাজি করি আমরা, কীসের দলবাজি? দলবাজি তো আপনারা করেন। শহীদ বেদীতে জাতীয়তাবাদী দাপটের দল, আপনারা গিয়ে ফুল ছিটিয়ে এদিক সেদিক লন্ডভন্ড করেছেন, মনে নেই?

‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, বিএনপি বলে আমরা দলবাজি করি, গতকাল প্রভাতফেরি করে শহীদ মিনারে গেলাম, আমাদের একটা মিনিট সময় লাগেনি। আমরা ৩ ঘণ্টায় সেখানে পৌঁছে বেদীতে ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম কীভাবে? বিএনপির কি মনে নেই, ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেদীতে উঠেছিলেন। শহীদ মিনারকে কারা অপমান করেছে?

তিনি আরও বলেন, এই শহীদ মিনারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে (এখানে বসে আছেন) খুর দিয়ে ১৪ ইঞ্চি কাটা হয়েছে। বিশাল গর্ত, রক্তে রক্তে ভিজে গেছে শহীদ মিনার। কারা করেছে? তার বেঁচে থাকার কথা ছিল না, কারা করেছে?

সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। কী দৃশ্যপট, আমাদের নেতাদের উপর কী অত্যাচার, সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। এভাবে তারা অত্যাচার করেছে। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা, শহীদ মিনারে বাধা।

বিএনপি দলবাজি করে ইতিহাস মুছে দিতে চায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। আমরা মাতৃভাষার মর্যাদা নষ্ট করেছি? মাতৃভাষাকে অপমান করেছেন আপনারা। আপনারা শহীদ মিনারকে রক্তাক্ত করেছেন। আপনারা একুশের চেতনাবিরোধী, একাত্তরের চেতনাবিরোধী।

তিনি আরও বলেন, বাংলা রাষ্ট্রভাষা হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে আর আন্তর্জাতিক মর্যাদা পেল, স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এটা হচ্ছে ইতিহাস।

আলোচনা সভাটি পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com