1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২৭ পিএম
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে মোটরসাইকেলে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলশিক্ষার্থীর প্রাণ গেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম (১৭)। সে মোটরসাইকেলটি চালাচ্ছিল। আতিকুল রূপগঞ্জ উপজেলার মুশুরী গ্রামের আবদুল মান্নানের ছেলে। দুর্ঘটনায় আতিকুলের বন্ধু মো. সাব্বির (১৬) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে একই উপজেলার গোয়ালপাড়া এলাকার আবদুল ওহাদের ছেলে। দুজনই বাগবের এলাকার কর্ডোভা হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহত আতিকুলের মামা রিপন মিয়া বলেন, ‘আতিকুল আমার ছোট ভাগনে। ছোটবেলা থেকেই ও আমার কাছে থেকে পড়াশোনা করেছে। এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধু আহত হয়। ভোরে আতিকুল মারা যায়।’

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শেষে দুই শিক্ষার্থী মোটরসাইকেলে করে ফিরছিল। এ সময় গাজী সেতুর পশ্চিম পাড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খুঁটির সঙ্গে আঘাত লেগে আতিকুল ও তার বন্ধু সাব্বির গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আতিকুল নিজে মোটরসাইকেলটি চালাচ্ছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com