1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

তথ্যমন্ত্রী: বিএনপি গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৫১ পিএম
  • ১৯৮ Time View

সরকারের পতন ঘটাতে চেয়ে জনগণের কাছে বিএনপির পতন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না। বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। এটার অনুকরণ এ দেশে চলবে না।’

এ সময় ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘অনেক দল আছে তারা শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু আওয়ামী লীগ শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায় না। মানবিক বাংলাদেশ গড়তে চায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ হবে উন্নত। মানবিকতার দিক থেকে পৃথিবীকেও হার মানাবে। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় ফেল করলেও দমে যাওয়া যাবে না। প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখতে হবে নিজের, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের জন্য।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com