1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

কাদের: ভাঙচুর করতে এলে হাত ভেঙে দিতে বলেছি

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২৪ পিএম
  • ১৭৮ Time View

আন্দোলনের নামে বিএনপিকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেবো। যে হাত জনগণের জানমালে আগুন দিতে আসবে, আমরা সেই হাতে আগুন ধরিয়ে দেবো। আমাদের নেতাকর্মীদের সেই নির্দেশনা দেয়া আছে।’

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, ‘তারা বলে ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তাদের বলতে চাই ৫০ লাখ নেতাকর্মীর তালিকা জাতির সামনে পেশ করুন। আমি স্পষ্ট বলতে চাই, এটা তাদের বানোয়াট গল্প।’

এসময় বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বর্বরতা চালানো হয়েছে, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্যাতনের গল্প, মামলার গল্প তাদেরই (বিএনপি) সৃষ্টি। এই যে মানহানির মামলা, আমার একার বিরুদ্ধে ৩৭টা মামলা দিয়েছে তারা। সুতরাং এসব বিএনপিরই সৃষ্টি।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে রাজনৈতিক ব্যক্তিদের জানাশোনার পরিধি বাড়ানোর তাগিদ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘শেখার কোনো শেষ নেই। একজন নেতাকে পাঠক হতে হবে, তাকে জানাশোনা বাড়াতে হবে। নেতা হওয়ার জন্য বই পড়ায় আগ্রহী হতে হবে। পাঠক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

মামুন-উর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক অধ্যক্ষ রওশান আরা, গ্রন্থের সম্পাদক সাংবাদিক ফিরোজ আলম মিলন, গ্রন্থের প্রকাশক কাজী তারিক আনন্দসহ বিশিষ্টজনেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com