1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

দিনাজপুরে জোড়া খুন মামলার মূল আসামি গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২২ পিএম
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর জোড়া খুনের ২৪ দিন পর মামলার প্রধান আসামি মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রামের রাজিপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের ওমর আলীর ছেলে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১৩-এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

কমান্ডার আরাফাত জানান, জোড়া খুনের ঘটনার পর মূল হত্যাকারী মনিরুল ইসলাম আত্মগোপনে চলে যান। বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার কুড়িগ্রামের রাজিপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ঘোড়াঘাটের খোদাতপুর গ্রামে জমি নিয়ে বিরোধে মনিরুল ইসলামের নেতৃত্বে হামলায় প্রাণ হারায়ন ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম ও তার ভাতিজা রাকিব হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com