1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

জেলায় জেলায় বিএনপির পদযাত্রা ২৫ ফেব্রুয়ারি

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৬ পিএম
  • ২৩৯ Time View

সিলেটে কর্মসূচি পালন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ১০ দফা দাবিতে রাজধানীসহ সব বিভাগীয় শহরগুলোতে পালিত হয়েছে বিএনপির পদযাত্রা কর্মসূচি।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বিভাগীয় পদযাত্রায় অংশ নিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেছেন দলটির নেতারা। এদিকে, ২৫ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ১২ দলীয় জোটও।

বরিশালে নগরীর সদর রোডে সকালে মহানগর ও জেলা কার্যালয়ের সামনে জড়ে হন নেতাকর্মীরা। বেলা ১২টার দিকে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না উল্লেখ করে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান নেতাকর্মীরা।

চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এ পদযাত্রায়। এ কর্মসূচির পর সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় বড় দেশের কূটনৈতিকরা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। আর তাই নির্বাচনে ভোট কারচুপি করার সুযোগ নেই।

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মজা বুঝবেন, কত ধানে কত চাল; বুঝিয়ে দেবে বাংলাদেশের মানুষ, বুঝিয়ে দেবে। আজকে তারা ভীত হয়েছে, ভীত হয়েছে তারা। কারণ বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিয়েছে, বিশ্ববিবেক আমাদের সাথে; আমাদের পাশে দাঁড়িয়েছে।

একই দিন সিলেটে পদযাত্রায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব জেলায় আগামী ২৫ ফেব্রুয়ারি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়াও রংপুর-রাজশাহী খুলনাসহ মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

একই দাবিতে রাজধানীর বিজয়নগরে পদযাত্রার আগে সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জোট নেতারা বলেন, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচন ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি আদায়ে ২৫ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। পরে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম ঘুরে বিজয় নগর গিয়ে শেষ হয় কর্মসূচি।

এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, প্রশাসন দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এ অবস্থায় দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে এক পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে আজাদ প্রোডাক্টসের গলি দিয়ে কালভার্ট রোড হয়ে আবার বিজয়নগর এসে শেষ হয়। সরকারের দমন-পীড়ন, গণগ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ গ্যাস ও জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রার আয়োজন করে ১২ দলীয় জোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com