1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

লেনদেন ও সূচকের উর্ধমুখী ধারায় সপ্তাহ শেষ

  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৫৩ পিএম
  • ৩৪৮ Time View

মূল্যসূচক ও লেনদেনের উর্ধমুখী ধারায় শেষ হয়েছে পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন। এ সপ্তাহে বাজারে বেশিরভাগ শেয়ারের মূল্য বেড়েছে।  একইসাথে বেড়েছে মূল্যসূচক। পাশাপাশি লেনদেনেও ছিল উর্ধমুখী ধারা।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৩৫টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির দাম। আর২৬৮টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহে তা ৪ দশমিক ০৩ পয়েন্ট কমেছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ২৭ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৭ হাজার ৮৮ দশমিক ৯৫ পয়েন্টে উঠে এসেছে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ১ পয়েন্ট বেড়েছে। সূচকটি আগের সপ্তাহে ১০ পয়েন্ট কমেছিল।

গত সপ্তাহে বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ২৮৫  কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৭৮ লাখ টাকা বা ২ দশমিক ৯৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com