1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

দেশেই অনেক মেধাবী চিকিৎসক আছে

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৫ পিএম
  • ২৯১ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। আমাদের দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মানুষকে আর বিদেশে যেতে হবে না। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লাখ লোক ভারতসহ বিভিন্ন দেশে যায়। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ।

আজ শুক্রবার সিলেটে একটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নগরের নাইওরপুলস্থ হাসপাতালের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। সারা দেশের লোকজনেরও বিদেশমুখী প্রবণতা কমবে। রোগীদের জন্য অপ্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট দিয়ে হয়রানি ও খরচ কমাতে তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছেন। নিজের দেশে উন্নত সেবা দিতে পারলে দেশের সুনাম বাড়বে, খরচও কম লাগবে।

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে সিলেট ইম্পেরিয়াল হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুসা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোলায়মান আহসান তানভীর এবং প্রতিষ্ঠানটির পরিচালক এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেস-এর প্রধান সৈয়দ মাহমুদ মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com