1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

স্বাস্থ্যমন্ত্রী: আওয়ামী লীগ বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২১ পিএম
  • ৩০৪ Time View

আওয়ামী লীগ সরকার দেশে বিশৃঙ্খলাকারী, সমাজ ক্ষতিগ্রস্তকারী এবং উন্নয়নকে ব্যহতকারীদের ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্ণেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশৃঙ্খলা হানাহানি মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যহত করবে। আওয়ামী লীগ সরকার তাদের কোনোমতেই ছাড় দেবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পৌরসভার মেয়র মো.রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা,পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জাহিদুর ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. আবু বকর সিদ্দিক খান তুষার ও ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com