1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বিশ্বে করোনায় আরও ১০৬২ জনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ১০.৪৪ এএম
  • ৩৮৩ Time View

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ১ হাজার ৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৭৮৭ জন।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৭৬৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৪৯ হাজার ৪৬৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৩৫ জন এবং মারা গেছেন ৩০৭ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ২২২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ১০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ৪২ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৩৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com