পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের পর্ষদ সভা আগামী ৩১ জানুয়ারি, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর,২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হবে।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮ পয়সা।