1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করলেই ২৫% বেশি সুদ

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ২৪০ Time View

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো বা নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে হলে আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বেশি সুদ দিতে হবে।

রোববার (১৫ জানুয়ারি) ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় ষান্মাসিক মুদ্রানীতিতে ঘোষণা করা হয়। এতে রেপো সুদহার বাড়ানোর এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ওভারনাইট রেপো সুদহার আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৬ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে রেপো তথা বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেওয়া ধারের বিপরীতে ৬ শতাংশ সুদ দিতে হবে। গত বছরের সেপ্টেম্বরে রেপো সুদহার দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছিল।

এর আগে ২০২২ সালের জুনে, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য একটি ‘সতর্কতা’ মুদ্রানীতি প্রকাশ করা হয়েছিল। মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ করে মুদ্রানীতি। মুদ্রানীতি হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করা, ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি-বেসরকারি ঋণের জোগান ধার্য এবং মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করা।

এক সময়ে ছয় মাসের জন্যই মুদ্রানীতি প্রণয়ন করা হত। গত ২০১৯-২০২০ অর্থবছর থেকে এক বছরের জন্য মুদ্রানীতি ঘোষণার প্রচলন শুরু করেন সাবেক গভর্নর ফজলে কবির। বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করতে পরামর্শ এসেছিল কয়েক মাস আগে ঋণ নিয়ে ঢাকায় আলোচনা করতে আসা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। গত জুলাইয়ে গভর্নরের দায়িত্ব গ্রহণ করা আব্দুর রউফ তালুকদারের প্রথম মুদ্রানীতি এটি।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের মুদ্রানীতি ছিল সতর্কতামূলক এবং কিছুটা সংকোচনমুখী। সেখানে ব্যাংক থেকে ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা ঋণ যোগানোর ব্যবস্থা রাখা হয়। সরকারি ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৩৯ দশমিক ৪ শতাংশ, যা গতবার ৩৬ দশমিক ৬ শতাংশ ছিল। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪ দশমিক ১ শতাংশ, যা গতবার ছিল ১৪ দশমিক ৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com