শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

বিশ্বের দীর্ঘতম নৌবিহার উদ্বোধন করলেন মোদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ Time View

ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে চলাচলকারী বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নৌবিহারের উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বিহার-পশ্চিমবঙ্গ-বাংলাদেশে হয়ে আসাম পর্যন্ত যাবে এই নৌবিহার। এর মাধ্যমে ভারতের ভারতের পর্যটনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গঙ্গা বিলাস নৌবিহারের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম নৌবিহার উদ্বোধন একটি যুগান্তকারী মুহূর্ত। এটি ভারতের পর্যটনে নতুন যুগের সূচনা করবে।’

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই সেবা দেশটির পর্যটন খাতকে উৎসাহিত করবে এবং নতুন চাকরির সুযোগ সৃষ্টি করবে।’

ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ভেতর দিয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত চলবে এ নৌবিহার। সফরকালে প্রমোদতরীটি নদীপথে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। এতে সময় লাগবে ৫১ দিন, এর মধ্যে বাংলাদেশে কাটবে ১৫ দিন।

ভারতের কেন্দ্রীয় জাহাজ এবং জলপথ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, গঙ্গা বিলাসে রয়েছে যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা। সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক নিয়ে প্রথম যাত্রা করছে বিশাল এই জাহাজ। পর্যটকরা নদীর সৌন্দর্য উপভোগ করার পাশিাপাশি দেখে নিতে পারবেন দু’ধারে থাকা বেশ কিছু উল্লেখযোগ্য স্থানও। সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, সোনারগাঁ, ভারতের কাজিরাঙ্গা জাতীয় পার্কসহ ৫০টির বেশি ঐতিহ্যবাহী স্থান দেখারও সুযোগ পাবেন তারা।

বিলাসবহুল প্রমোদতরীতে ভ্রমণকারীদের আরাম-আয়েসের জন্য জিম, স্পা, উন্মুক্ত ডেকসহ থাকছে গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধাও। পাঁচ তারকা হোটেলের সুযোগ-সুবিধা সম্পন্ন জাহাজটিকে দেখার জন্য বৃহস্পতিবার থেকেই কৌতুহলী লোকজন বরাণসীর গঙ্গা তীরে ভিড় করতে শুরু করেন।

গঙ্গা বিলাসের পরিচালক রাজ সিং জানিয়েছেন, জাহাজটিতে মোট ১৮টি স্যুইট রয়েছে। ৩৬ পর্যটক এবং ৪০ জন ক্রুর থাকার জায়গা রয়েছে এতে।

তিনি জানান, গঙ্গা বিলাসে দৈনিক মাথাপিছু ভাড়া ২৫ থেকে ৫০ হাজার রুপি। অর্থাৎ ৫১ দিনের ভ্রমণে খরচ পড়বে প্রায় ২০ লাখ রুপি। পর্যটকরা অনলাইনেই আসন বুক করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS