1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সামিন ফুডের মালিকানায় যুক্ত হচ্ছে আরএন স্পিনিং

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ১৭৯ Time View

সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের মালিকানায় যুক্ত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড। একীভূত করণের মধ্য দিয়ে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইলের মালিকায় আসছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটিকে মালিকানায় আসার অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আরএন স্পিনিং মিলস। ২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান রয়েছে ২ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৩ পয়সা। তাতে কোম্পানির পুঞ্জিভূত লোকসান রয়েছে ৪৫০ কোটি ৩৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, উচ্চ আদালত বা হাইকোর্টের নির্দেশনা অনুসারে দুই কোম্পানির সব ইকুইটি শেয়ার বাতিল করা হবে। পরে এ শেয়ারের বিপরীতে আনুপাতিক হারে নতুন শেয়ার ইস্যু করা হবে। সামিন ফুডের সব সম্পদ ও দায় আরএন স্পিনিং মিলসের কাছে হস্তান্তর করা হবে। এ দুই কোম্পানির বিদ্যমান সব ইকুইটি শেয়ার বাতিল করা হবে।

আরএন স্পিনিং মিলসের সঙ্গে ১:০ দশমিক ১৭৯০ অনুপাতে সামিন ফুডের শেয়ার বিনিময় করা হবে। আরএন স্পিনিং মিলসকে সামিন ফুডের শেয়ারধারীদের কোম্পানিটির ২৩ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৫৮৪টি শেয়ারের বিপরীতে নিজেদের সমসংখ্যক শেয়ার ইস্যু করতে হবে। এক্ষেত্রে সামিন ফুডের ১টি শেয়ারের বিপরীতে আরএন স্পিনিংয়ের ১টি নতুন শেয়ার ইস্যু করতে হবে।

কিন্তু আরএন স্পিনিং মিলসের বর্তমান বিনিয়োগকারীদের ৩৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৪টি শেয়ারের বিনিময়ে নতুন করে কোম্পানিটির ৭ কোটি ২ লাখ ৬৫ হাজার ৫২৫টি শেয়ার ইস্যু করতে হবে। এক্ষেত্রে একীভূত করণের আগে থাকা আরএন স্পিনিং মিলসের বর্তমান ৫ দশমিক ৫৯টি শেয়ারের বিপরীতে একীভূত করণের পরে নতুন করে কোম্পানিটির একটি শেয়ার ইস্যু করা হবে। একীভূতকরণের আগে সামিন ফুডের ২৩৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৮৪০ টাকার শেয়ার একীভূতকরণের পরেও একই থাকবে।

এছাড়াও একীভূত করণের আগে আরএন স্পিনিং মিলসের ৩৯২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৩৪০ টাকার শেয়ার একীভূত করণের পরে কমে ৭০ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ২৫০ টাকায় দাঁড়াবে। সব মিলিয়ে একীভূত করণের আগে কোম্পানি দুটির বর্তমানে মোট শেয়ারের মূল্য ৬২৫ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ১৮০ টাকা থেকে কমে একীভূত করণের পরে ৩০৩ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৯০ টাকায় দাঁড়াবে বলে ডিএসইকে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com