1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

ইভ্যালির চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২.৪৯ পিএম
  • ৫৪৫ Time View

৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

শামীমা নাসরিন তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করায় আদালতে তার অনুপস্থিত থাকার কারণে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে একই আদালত মামলায় নাসরিন ও তার স্বামী ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর রাসেল (বর্তমানে কারাগারে) নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।

শামীমা নাসরিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য ধানমন্ডি ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তবে আদালত কোনো প্রমাণ না পাওয়ায় কোম্পানির কর্মচারী মো. মইনুল হককে মামলা থেকে অব্যাহতি দেন।

এর আগে চলতি বছরের ১১ আগস্ট অপরাধ তদন্ত বিভাগের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দম্পতিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন আরিফ বাকের নামে এক গ্রাহক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com