1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

সাফা কবির যখন বাসের হেল্পার

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৬.৩৪ পিএম
  • ৩১৭ Time View

ভাবনা আক্তার নামে এক নারী বাসচালকের সহকারী হিসেবে কাজ করছেন। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। দেশে নারী যাত্রীদের জন্য চালু হওয়া দোলনচাঁপা বাসে যারা চড়েছেন তারা নিশ্চয়ই চেনেন ভাবনাকে। এর আগে ভাবনা একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখানে সময় বেশি দিতে হতো বিধায় সংসারের কাজে সময় দেওয়া যেত না। তাই বাধ্য হয়েই বাসের সহকারীর কাজ নেন কারণ তার কাছে কাজটা কষ্টকর হলেও সম্মানজনক।

বাস্তব জীবনের ভাবনাকে পর্দায় তুলে আনলেন নির্মাতা অলোক হাসান। সেই ভাবনার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান বলেন, ‘সচরাচর বাসে নারীদের সহকারী হিসেবে দেখা যায় না। যখন পত্রিকার পাতায় ভাবনা নামের ওই নারীর খবর পড়লাম তখন আমার হৃদয়কে সেটা নাড়া দিয়ে যায়। আমার গল্প ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু্’

নাটকের শুটিং হয়েছে রাজধানীর কড়াইল বস্তিতে, শাপলা চত্বর, কুড়িল ফ্লাইওভার, ও আব্দুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে। শুক্রবার (২৩ ডিসেম্বর) নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আমানুল হক হেলাল। এটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচার করা হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com