1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে ভাড়াটিয়া উঠতে পারবেন না

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১.৪২ এএম
  • ৪৫২ Time View

স্বপ্নের মেট্রোরেল (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধনের দিনকে কেন্দ্র করে যেসব থানা এলাকায় মেট্রোরেল পড়েছে সেসব এলাকার বাসিন্দাদের এবং অফিস, আবাসিক হোটেলকে কেন্দ্র করে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। উদ্বোধনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তাজনিত শর্ত উদ্বোধনের দিন ২৮ ডিসেম্বরের আগের রাত থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে। এছাড়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল যেসব থানায় পড়েছে, সেসব এলাকার বাসিন্দাদের কারও বৈধ অস্ত্র থাকলে তা ২৫ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

এ বিষয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মেট্রোরেলের উদ্বোধনকে  কেন্দ্র করে বেশ কয়েক দফা শর্ত দেওয়া হয়েছে বাসিন্দা এবং অফিস, আবাসিক হোটেল ঘিরে। উদ্বোধনের সময় এবং আগে পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আগে থেকেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাত শর্তে

মেট্রোরেল

বলা হয়েছে, কোনো ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবেন না। কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না। মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের বেলকনিতে, ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না। ঐসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ঐদিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না। মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবে না। ঐ এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কোনো বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে। মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে মেট্রোরেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com