1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

এনআরবিসি ব্যাংকের ৯৬তম শাখার উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৫.৪৭ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ৯৬তম ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের নতুন এ শাখার উদ্বোধন করেন সাবেক নৌমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রাজৈর উপজেলার ইউএনও মো. আনিসুজ্জামান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, ব্যাংকের সাপোর্ট সার্ভিস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) মোহাম্মাদ পারভেজ হোসেন, ফরিদপুরের ভাঙ্গা শাখার ব্যবস্থাপক আব্দুল হালিম, টেকেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com