1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

রেড ক্রিসেন্টকে ১০ লাখ টাকা অনুদান দিল এনআরবিসি ব্যাংক

  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৫.৫৭ পিএম
  • ২১২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এলাকায় মানুষের সেবাদানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিল এনআরবিসি ব্যাংক।

শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য মঞ্জুরুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক অলিউর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, স্বতন্ত্র পরিচালক খান মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, রেড ক্রিসেন্টের পরিচালক (ফাইন্যান্স) এএইচএম মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, সেবাদানের মূলমন্ত্রে পরিচালিত হচ্ছে এনআরবিসি ব্যাংক। অর্থনীতিতে উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করা হচ্ছে। ব্যাংকের সিএসআর তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয়, শিক্ষা সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আর্থিক সহায়তা করা হচ্ছে। রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানকে সহায়তা করে আমরা গর্বিত।

রেড ক্রিসেন্টের সদস্য মঞ্জুরুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু ১৯৭২ সালে, যখন বাংলাদেশ ঘূর্ণিঝড়প্রবণ দেশ হিসেবে পরিচিত ছিল, ঘূর্ণিঝড়কে সফলভাবে মোকাবেলা করতে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্টও অবদান রেখেছে। আমাদের প্রায় ৭০ লাখ ভলান্টিয়ার সারাদেশে বিনামূল্যে কাজ করে। আমরা আশা করি রেড ক্রিসেন্টের এই কর্মসূচি এনআরবিসির সহযোগিতায় আরো প্রসারিত হবে, এই দুর্যোগ মোকাবেলায় বিশ্বব্যাপী এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এনআরবিসিসহ বিভিন্ন মানুষের অনুদানের টাকায় রেড ক্রিসেন্ট চলে। এনআরবিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞ তারা এগিয়ে এসেছে। এই অর্থ দিয়ে মাগুরায় আরেকটি শাখা নির্মাণের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com