1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

টিএএস এভিয়েশনের সাথে যোগ দিল ব্র্যাক ব্যাংক

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৭.০৭ পিএম
  • ৩০৫ Time View

ঢাকা-ব্যাংক-ঢাকা রুটে থাই এয়ারএশিয়ার প্রথম ফ্লাইটের উদ্বোধন উদযাপন করতে ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিং গ্রাহক টিএএস এভিয়েশনের সাথে যোগ দিয়েছে ব্র্যাক ব্যাংক।

গত ২৪ নভেম্বর ২০২২ ঢাকায় উদ্বোধনী ফ্লাইট উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংকের গ্রাহক থাই এয়ারএশিয়ার বাংলাদেশি জিএসএ ‘টিএএস এভিয়েশন লিমিটেড’।

থাই এয়ার এশিয়ার সিইও সান্তিসুক ক্লংচাইয়া, টিএএস এভিয়েশনের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার, ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং মো. জাবেদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টিএএস এভিয়েশনের কর্পোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং ‘কর্পনেট’সহ বিশেষায়িত ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিমান যোগাযোগ আরও বাড়াবে এই ফ্লাইট। এটি বিমান চালাচল, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্পের প্রসার করবে বলে আশা করা হচ্ছে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, “টিএএস এভিয়েশনের বিশ্বস্ত ব্যাংকিং পার্টনার হিসেবে আমরা গর্বিত। এভিয়েশন সেক্টরে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, আমাদের বিশেষায়িত ট্রানজ্যাকশন ব্যাংকিং সার্ভিসগুলো কোম্পানিটির চাহিদা পূরণ করে। টিএএস এভিয়েশনের পার্টনার হিসেবে আমরা থাই এয়ার এশিয়া ফ্লাইটের সাফল্য কামনা করি।”

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম বলেন, “এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ব্র্যাক ব্যাংক পছন্দের একটি ব্যাংক হয়ে উঠছে। এই পার্টনারশিপ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ব্যাংকিং সেবা প্রদানে আমাদের সক্ষমতার পরিচয় দেয়।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com