রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত

টেকসই ব্যাংকিং নীতি ও পণ্যের প্রভাব নিয়ে বিআইবিএম’র সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ Time View

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘বাংলাদেশে টেকসই ব্যাংকিং নীতি এবং পণ্যের প্রভাব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জুম অ্যাপের মাধ্যমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সী) ড. আশরাফ আল মামুন।

এসময় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবীব।

গবেষণা দলে আরও রয়েছেন- বিআইবিএম’র অধ্যাপক (সিলেকশন গ্রেড) এবং পরিচালক (ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট) মো. নেহাল আহমেদ; প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক রেক্সোনা ইয়াসমিন; বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট) অমিতাভ চক্রবর্তী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট) রাবেয়া খোন্দকার।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএমের চেয়ার প্রফেসর ড. মোজাফফর আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; প্রতিষ্ঠানটির সুপারনিউমারারি প্রফেসর মো. আলী হোসেন প্রধানিয়া; ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরফান আলী।

ভার্চুয়াল এ সেমিনারে আরও অংশগ্রহণ করেন সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, বিআইবিএম’র গণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS