1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

বিআইসিএম রিসার্চ সেমিনার-১৯ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭.২৬ পিএম
  • ২৮৪ Time View

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-১৯ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ ডিসেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে সেমিনারে “Local Religiosity and Insider Trading Activity” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার নর্থ ক্যারোলিনা এগ্রিকালচারাল অ্যান্ড টেকনিক্যাল স্টেট ইউনিভার্সিটির কলেজ অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর সহকারী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান ভূঁইয়া।

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন, শ্রীলঙ্কার কেলানিয়া ইউনিভার্সিটির কমার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক ড. এস সি থুসারা ও অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের প্রভাষক ড. দেওয়ান রহমান।

বিআইসিএম এর সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খান সেমিনারটি সঞ্চালনা করেন।

এই গবেষণায় দেখা হয় যে, ধর্ম পরায়নতার সাথে ইনসাইডার ট্রেডিং একটিভিটি এর কোন সম্পর্ক আছে কি না। প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা মূল্য সংবেদনশীল তথ্য জানার সম্ভাবনা থেকে যায়। পূর্বেই একটি পক্ষ গুরুত্বপূর্ণ এসকল তথ্য জেনে পুঁজিবাজরে সংশ্লিষ্ট কোম্পানিতে লেনদেন করলে ইনসাইডার ট্রেডিং এর জন্য কোম্পানির শেয়ারদরে প্রভাব পড়ে। তাই এ গবেষণায় দেখা হয় সংশ্লিষ্ট কোম্পানির প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী মানুষের ধর্মীয় বিশ্বাস ইনসাইডার ট্রেডিংকে অনেকাংশে প্রভাবিত করে থাকে। কেননা, ধর্মীয় বিশ্বাস বা অনুশাসন মানুষকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে এবং নিম্নমানের ঝুঁকি গ্রহণ থেকে বিরত রাখে। ধর্মীয় অনুশাসন পালনকারীগণ যেহেতু অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন তাই তাদের ইনসাইডার ট্রেডিংয়ে যুক্ত থাকার প্রবণতা কম থাকে।

আলোচনায় ড. এস সি থুসারা আজকের গবেষণার বিষয়ের ব্যবহারিক গুরুত্ব বিবেচনা করে প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানিয়ে বলেন, গবেষণার বিষয়টি আর্থিক জালিয়াতি প্রতিরোধের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে এই গবেষণাটি বিভিন্ন ধর্ম ও গোত্রের কথা আলাদাভাবে বিবেচনা করে পরিচালনা করা যেতে পারে।

আল-আমিন বলেন, ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে কারসাজির অপচেষ্টা প্রতিহত করা গেলেই বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে।

অন্যদিকে, ড. দেওয়ান রহমান বলেন, রেগুলার ইনসাইডার ট্রেডিং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর না হওয়ায় ইরেগুলার ইনসাইডার ট্রেডিং ও রেগুলার ইনসাইডার ট্রেডিং আলাদা করে নতুন কোন পর্যবেক্ষণ আছে কি না সেটিও গবেষণা করা উচিত।

উপস্থিত অতিথিদের প্রশ্নোত্তর পর্ব শেষে বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব নাজমুছ সালেহীন, সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিআইসিএম এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com