1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

দরিদ্র-অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি রিজিয়ন লেডিস ক্লাব

  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭.১২ পিএম
  • ৩৩৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রত্যন্ত গ্রামের এক হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন লেডিস ক্লাব।

বুধবার (১৪ ডিসেম্বর) মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় স্থানীয়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন রিজিয়ন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী বেগম রাবেয়া জাহাঙ্গীর।

এ সময় তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় অনেকে শীতে কষ্ট পাচ্ছেন। তাই সে সব মানুষের পাশে থাকতে এ উদ্যোগ নেয়া হয়েছে। লেডিস ক্লাব প্রতি বছরেই এমন উদ্যোগ নিয়ে থাকে। আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার ইচ্ছাপোষণ করেন তিনি।

বেগম রাবেয়া জাহাঙ্গীর আরও বলেন, তীব্র শীতে যেন স্বল্প আয়ের মানুষ কষ্টে না থাকে সে চিন্তা ও চেতনা থেকে এ ধরনের উদ্যোগ নিয়ে মানবিক সহায়তার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। এ সময় শীতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়ন লেডিস ক্লাবের সেক্রেটারি ডা. মাহফুজা আক্তার, কোষাধ্যক্ষ জিন্নাত মোস্তারী (বীথি), রোকসানা পারভিন, ডা. নুসরাত-নুর-আম্বিয়া, সানজিদা দোলা, খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মো. শামীম রহমান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ হাসান, ভাইবোনছড়া সেনা সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো. শিহাব উদ্দিন প্রমুখ।

এদিকে শীতে কম্বল পেয়ে হাঁসি ফুটেছে দরিদ্র-অসহায় মানুষগুলোর মুখে। কম্বল হাতে বাড়ি ফেরার পথে তারা লেডিস ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এমন সহযোগিতা আগামীতেও অব্যাহত রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com