1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

ব্র্যাক ইপিএল ও ব্র্যাক ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭.৩৬ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার (৫ ডিসেম্বর) কোম্পানিগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ।

এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে প্রযুক্তিগত ইন্টিগ্রেশন ও নতুন প্রডাক্ট নিয়ে কাজ করবে। এছাড়াও এ চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা আরো সহজ করার লক্ষ্যে কাজ করবে; গ্রাহকদের সম্পদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা সেবা প্রদান; ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থার মাধ্যমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সেবা সমূহকে ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য সহজলভ্য করবে, এবং কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং সেবা ‘কর্পনেট’ কে ব্র্যাক ইপিএল এর জন্য আরো উপযুক্ত করে তুলবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

মোঃ মহিউল ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ জাবেদুল আলম, ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং, মোঃ রাশেদুল হাসান স্টালিন, ব্যাংকের হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক থেকে হেড অব অপারেশন ও প্রিমিয়াম ব্রোকারেজ কুমারেশ সাহা, হেড অব ফাইন্যান্স প্রত্যয় কুন্ডু, হেড অব রিসার্চ সেলিম আফজাল শাওন, হেড অব ডিজিটাল বিজনেস মোঃ রকিবুল ইসলাম রুশো সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com