1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫.২৯ পিএম
  • ২০১ Time View

নবম বারের মতো আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দ্য ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বিপিবিএল আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছে।

বার্জার বহুজাতিক উৎপাদন বিভাগে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিএফও ও ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী, এফসিএ’র হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি, এমপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জারের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বাংলাদেশে করপোরেট প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য পারফরমেন্স, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ২০০৭ সাল থেকে বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে আইসিএমএবি। তাদের বিশ্বাস, এ ধরনের স্বীকৃতি করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরির মাধ্যমে ধারাবাহিক টেকসই উন্নয়নে ভূমিকা রাখে; একইসাথে, পণ্যের মানোন্নয়ন ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে। এসএএফএ, সিএপিএ, আইএফএসি এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্থনীতি ও দক্ষতা পরিমাপের আন্তর্জাতিকভাবে গৃহীত নির্দেশনা মেনে, গুণগত ও সংখ্যাগত মানদন্ড বিচারে বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বার্জারের আগে অর্থনৈতিক সক্ষমতা, মানসম্মত বার্ষিক প্রতিবেদন, করপোরেট সুশাসন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) উদ্যোগের জন্য ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৫, ২০১৩, ২০১২ ও ২০১০ সালে আইসিএমএবি’র পুরস্কার অর্জন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com