রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

আইসিএমএবি’র বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ৬৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ৬৫ টি প্রতিষ্ঠানকে ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আইসিএমএবি ফ্ল্যাগশিপ ইভেন্টে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

পুরস্কার দেওয়া ১৭টি ক্যাটাগরী হলো, রাষ্ট্রয়াত্ব বাণিজ্যিক ব্যাংক; বেসরকারি বাণিজ্যিক ব্যাংক; প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন); নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান; সাধারণ বীমা; জীবনবীমা; ফার্মাসিউটিক্যালস; সিমেন্ট; টেক্সটাইল; বহুজাতিক কোম্পানি; অন্যান্য ম্যানুফ্যাকচারিং; বিদ্যুৎ উৎপাদন; তেল, গ্যাস ও শক্তি; এনজিও; কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ; ট্রেডিং এবং অ্যাসেম্বলী এবং আইটি ও টেলিকমিউনিকেশন।

রাষ্ট্রয়াত্ব বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) জনতা ব্যাংক লিমিটেড, ২য় (রৌপ্য) সোনালী ব্যাংক লিমিটেড এবং তৃতীয় (ব্রোঞ্জ) রূপালী ব্যাংক লিমিটেড।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) ব্র্যাক ব্যাংক লিমিটেড, যৌথভাবে ২য় (রৌপ্য) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেড।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ২য় (রৌপ্য) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরি ১ম (স্বর্ণ) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ২য় (রৌপ্য) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন পিএলসি ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।

সাধারণ বীমা ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ২য় (রৌপ্য) সাধারন বীমা কর্পোরেশন এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) নিটোল ইন্স্যুরেন্স কোং লিমিটেড এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ২য় (রৌপ্য) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২য় (রৌপ্য) রেনেটা লিমিটেড এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) ওরিয়ন ফার্মা লিমিটেড এবং এসিআই লিমিটেড।

সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, ২য় (রৌপ্য) এম.আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, ২য় (রৌপ্য) স্কয়ার টেক্সটাইল লিমিটেড এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) এসকোয়ায়ার নিট কম্পোজিট লিমিটেড এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।

এমএনসি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে যৌথভাবে ১ম (স্বর্ণ) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ২য় (রৌপ্য) রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি এবং ৩য় (ব্রোঞ্জ) বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ২য় (রৌপ্য) আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং বিবিএস ক্যাবলস লিমিটেড।

পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) সামিট পাওয়ার লিমিটেড, যৌথভাবে ২য় (রৌপ্য) ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এবং বারাকা পাওয়ার লিমিটেড।

তেল, গ্যাস ও শক্তি বিভাগে ১ম (স্বর্ণ) লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ২য় (রৌপ্য) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং ৩য় (ব্রোঞ্জ) এমজেএল বাংলাদেশ লিমিটেড।

এনজিও ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) ব্র্যাক, ২য় (রৌপ্য) অ্যাকশন এইড- বাংলাদেশ এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) সাজিদা ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশ।

এগ্রো এবং ফুড প্রসেসিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২য় (রৌপ্য) যৌথভাবে এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেড এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় (ব্রোঞ্জ) এপেক্স ফুডস লি।

ট্রেডিং ও অ্যাসেম্বলি ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ২য় (রৌপ্য) রানার অটোমোবাইলস পিএলসি এবং ৩য় (ব্রোঞ্জ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি. আইটি ও টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) গ্রামীণ ফোন লিমিটেড, ২য় (রৌপ্য) রবি আজিয়াটা লিমিটেড এবং ৩য় (ব্রোঞ্জ) বিডিকম অনলাইন লিমিটেড।

দেশের প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন বাড়াতে হবে। একইসঙ্গে পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। এক্ষেত্রে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS