1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

মাস্টারকার্ডের চারটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৮.০০ পিএম
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ব্র্যাক ব্যাংক ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ এ চারটি পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস(ডমেস্টিক),মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল), মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস এবং মাস্টারকার্ড বিজনেস গ্রোথ। এই চারটি ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক।

উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখায় মাস্টারকার্ড ব্র্যাক ব্যাংক-কে এ স্বীকৃতি প্রদান করেছে। ২০১৯ সালে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালুর পর থেকে ব্র্যাক ব্যাংক বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। ‘পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস’ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে পুরস্কার অর্জন করে আসছে।

গত ২৪ নভেম্বর ২০২২ ঢাকায় র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারগুলো গ্রহণ করেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম।

এই অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম বলেন, “মাস্টারকার্ড থেকে এই সম্মানজনক স্বীকৃতি কার্ড ব্যবসায় আমাদের দৃঢ় ও শক্তিশালী অবস্থানের এক প্রতিফলন। আমাদের কার্ডের অনন্য ও আকর্ষণীয় সুবিধাদি ও অ্যাকোয়ারিংয়ে বিস্তৃত নেটওয়ার্ক গ্রাহক ও মার্চেন্টদের আস্থা অর্জনে সাহায্য করেছে, যা কার্ড ব্যবসায় আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে।”

গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ও কার্ড সেক্টরে আমাদের সুদৃঢ় অবস্থান ধরে রাখতে আগামী দিনে আমরা আমাদের অভিনব সেবা প্রবর্তন অব্যাহত রাখবো। মাস্টারকার্ডের সাথে পার্টনারশিপকে আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা একসাথে কাজ করে যাবো। আমাদের উপর আস্থা রাখার জন্য ও মাস্টারকার্ড প্রপোজিশন প্রদানের সুযোগ দেয়ার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: খুরশিদ আলম ,বিকাশ ভার্মা, সৈয়দ মোহাম্মদ কামাল এবং মার্চেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com