1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :

বলের আঘাতে ডে লেডের চোখের নিচে ৬ সেলাই

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১.১৩ পিএম
  • ২১২ Time View

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় চোখের নিচে বলের আঘাত পান বাস ডে লেড। তাতে চোখের নিচে কেটে গেছে নেদারল্যান্ডসের এই অলরাউন্ডারের। এর ফলে সেই জায়গায় ৬টি সেলাই দিতে হয়েছে।

ব্যাটিংয়ের সময় আঘাত পাওয়ার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি ডে লেড। সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেয়া হয় তাকে। তার কনকাশন বদলি হিসেবে খেলেন লোগান ফন বিক। নেদারল্যান্ডসের ইনিংসের তৃতীয় ওভারের উইকেটে যান ডে লেড। দলে ফেরা স্টেফান মাইবার্গ আউট হলে উইকেটে যান তিনি। পাওয়ার প্লের শেষ ওভারের ঘটনা।

বোলিং আক্রমণে আসেন হারিস রউফ। তার একের পর এক গতিময় বলে পরাস্ত হতে থাকেন ডে লেড। একই ওভারের পঞ্চম বলটি ছিল শরীর তাক করা বাউন্সার। ডে লেডে পুল করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি। বল আঘাত হানে তার হেলমেটের গ্রিলে।

তখনই আভাস পাওয়া যায় গুরুতর চোটের। পরে হেলমেট খোলার পর দেখা যায় তার ডান চোখের নিচে কেটে গেছে। সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন দলটির চিকিৎসকরা। চোটের অবস্থা খারাপ দেখে কিছুক্ষণ পর ডে লেডেকে নিয়ে মাঠ ছাড়েন তারা। পরে ম্যাচের এক পর্যায়ে টিভি ক্যামেরায় দেখা যায় ডাগ আউটে বসে আছেন তিনি। তার ডান চোখ ফুলে গেছে এবং কিছু অংশ কালোও হয়ে গেছে। তবে হাসি মুখেই সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com