1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ব্যবসা সম্প্রসারণে বড় বিনিয়োগে যাচ্ছে স্কয়ার ফার্মা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৭.৫০ পিএম
  • ২৯৩ Time View
Square-pharma

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বড় আকারের নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি তার কারখানার বিএমআরই তথা আধুনিকায়ন ও সম্প্রসারণে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিএমআরই’র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

একই বৈঠকে কোম্পানির পরিচসলনা পর্ষদ সর্বশেষ হিসাববছরের (জুলাই’২১-জুন’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর  ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com