1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা তুলবে বেস্ট হোল্ডিংস

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬.১৭ পিএম
  • ২৬৮ Time View

বুক-বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায় পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকার মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড।

বুক-বিল্ডিং পদ্ধতির আইপিওর শর্ত অনুসারে, কোম্পানিটি আগামীকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রোড-শোর আয়োজন করেছে। বিধি অনুসারে, এতে কোম্পানি কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সামনে কোম্পানির পরিচিতি, বিগত কয়েক বছরের আর্থিক তথ্য, ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি তুলে ধরবে।

কোম্পানিটির আইপিওর প্রসপেক্টাস সূত্রে জানা গেছে, লো মেরিডিয়ান ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ রয়েছে বেস্ট হোল্ডিংসের। এর মধ্যে ভালুকা প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা ভালুকা রিসোর্ট। বেস্ট হোল্ডিং নোয়াখালি প্রকল্পের পরিচালিত হচ্ছে বড় আকারের পোল্ট্রি খামার।

আইপিও থেকে উত্তোলিত অর্থের প্রায় ৩০ শতাংশ উচ্চ-সুদের ঋণ পরিশোধে ব্যবহার করবে কোম্পানিটি। অবশিষ্ট ৭০ শতাংশ অর্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত ভালুকা রিসোর্ট প্রকল্পের জন্য ব্যয় করা হবে।

প্রসপেক্টাসের পরিসংখ্যান অনুসারে, ২০২২ অর্থবছরে বেস্ট হোল্ডিংস-এর আয় ছিল প্রায় ২৪০ কোটি টাকা। এই আয়ের ৬১ দশমিক ৩৩ শতাংশ এসেছে পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান থেকে, বেস্ট হোল্ডিংসের নোয়াখালী প্রকল্প থেকে এসেছে ১৪ দশমিক ৬৬ শতাংশ আয়, ভালুকা প্রকল্প থেকে ১১ দশমিক ৪৩ শতাংশ, ১০ শতাংশ এল এম কমার্শিয়াল এবং অবশিষ্ট ২ দশমিক ৫৮ শতাংশ আয়ের যোগান দিয়েছে অবকাঠামো নির্মাণ সামগ্রী এবং অন্যান্য।

একই বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল প্রায় ১০১ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ০৯ পয়সা। এর আগের বছর নিট মুনাফা হয়েছিলো ৩৯ কোটি টাকা এবং ইপিএস ৪২ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ২২ পয়সা। আগের বছরের ৩০ জুন তারিখে তা ৫৪ টাকা ৩৮ পয়সা ছিল।

উল্লেখ, ২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিও প্রসপেক্টাস অনুসারে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।

এর আগেও ২০২০ সালের নভেম্বর মাসে বেস্ট হোল্ডিংস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে তালিকাভুক্তির আবেদন করেছিল।

বেস্ট হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে যা ২০২৩ সালে চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেস্ট হোল্ডিংসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com