1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

এমটিবির বন্ড অনুমোদন

  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ৩৭৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি অতিরিক্ত টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। এছাড়া এই মূলধন ব্যাংকটির এসএমই, করপোরেট ও রিটেইল ঋণের পোর্টফলিও বাড়াবে।

আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে।

আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট এবং উচ্চ বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এর ম্যান্ডেট লিড অ্যারেন্জারের দায়িত্ব পালন করবে আরএসএ ক্যাপিটাল লিমিটেড। আর এর কো-অ্যারেন্জার হিসেবে আছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com