1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৫.০৫ পিএম
  • ৩৮৭ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত সুবর্ণ জয়ন্তী-২০২১ এ ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে ।

সোমবার (১০ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর ইউসিবি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম, এমপি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, প্রফেসর ড. শিবলী রুবায়াত-উল-ইসলাম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড শীর্ষস্থানীয় এবং দ্রুত প্রবৃদ্ধিসম্পন্ন একটি প্রতিষ্ঠান, যেটি ব্যবসা শুরুর মাত্র এক বছরের মধ্যেই ৩৬০-ডিগ্রি ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদান করে তার যোগ্যতা প্রমাণ করেছে। নিঃসন্দেহে স্বল্প সময়ের মধ্যে এই ধরনের মাইলফলক অর্জন করা গুটিকয়েক প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম। প্রতিষ্ঠাতা এমডি এবং সিইও-এর নেতৃত্ব এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ, প্রতিভাবান পেশাদারদের নিয়ে এটি সমস্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com