1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা “ভূমি, পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠী: ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের পথে” শীর্ষক এক গোলটেবিল মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইসিএসবির প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ আসাদ উল্লাহ

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৫.০০ পিএম
  • ৩২৯ Time View

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস। সংগঠনটির ৮৬তম কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৩০ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিল সদস্য হয়েছিলেন আসাদ উল্লাহ।  আইসিএসবির প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে (২০২২-২০২৫) নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০০৬-২০০৭, ২০০৮-২০০৯, ২০০৯-২০১০ এবং ২০১৩-২০১৬ মেয়াদে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৮ সাল থেকে বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক-কর্পোরেট অ্যাফেয়ার্স এবং গ্রুপ কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদ উল্লাহ । ১৯৮৫ সাল থেকে তিনি গ্রুপের বিভিন্ন দায়িত্বশীল উচ্চ পদে কাজ করেছেন। আসাদ উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে (এলএল.বি.) পেশাদার ডিগ্রি অর্জন করেন। এলএলএম এবং এমবিএ (এইচআরএম এ মেজর) ডিগ্রিও অর্জন করেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর পরিচালনা পর্ষদের সদস্য এবং দেশের বেশ কয়েকটি স্বনামধন্য পেশাদার ও সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন আসাদ উল্লাহ।

সভায় এম নুরুল আলম এফসিএস-কে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০১৩-২০১৬ এবং ২০১৯-২০২২ মেয়াদের জন্য আইসিএসবি’র কাউন্সিল সদস্য ছিলেন। বর্তমানে নগদ লিমিটেডের চিফ কর্পোরেট এন্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কর্মরত আছেন তিনি।

এ ছাড়া এ কে এম মুশফিকুর রহমান এফসিএস ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নতুন কার্যভার গ্রহণের আগে তিনি ২০১১-২০১৩ এবং ২০১৬-২০১৯ মেয়াদের জন্য আইসিএসবির কাউন্সিল সদস্য ছিলেন। বর্তমানে সুরাইয়া পারভীন এন্ড অ্যাসোসিয়েটসের পরিচালক হিসেবে কর্মরত আছেন তিনি।

উক্ত সভায় আইসিএসবি’র কাউন্সিল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস-কে ইনস্টিটিউটের ট্রেজারার নিযুক্ত করেছে। বর্তমানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এর কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com