1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৯.৫৪ পিএম
  • ২৭৯ Time View

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন জিএম আবুল কালাম আজাদ। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এক্স-ক্যাডার পাবলিকেশন্স) ও সহকারী মুখপাত্র ছিলেন।

গত ৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম অবসরে যাওয়ার পর জিএম আবুল কালাম আজদকে মুখপাত্র করা হয়।

এছাড়া ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশনের পরিচালক মোঃ আনোয়ার ইসলাম ও ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশনের পরিচালক সাঈদা খানমকে সহকারী মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়।

আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন।

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবার জন্ম গ্রহণ করেন তিনি। তার স্ত্রী রোকেয়া খাতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের পরিচালক হিসেবে কর্মরত। তাদের তিন সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com