1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তথ্যমন্ত্রী: আওয়ামী লীগ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬.২৪ পিএম
  • ২৪৪ Time View

আওয়ামী লীগ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব সব দলের আছে।

সোমবার (৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি নতুন নয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য যারা রাষ্ট্রদূত ছিলেন, তারাও এ নিয়ে কথা বলেছেন। অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও এ বিষয়ে কথা বলেছেন। আমরা তো তাদের সঙ্গে একমত। আমরাও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই। তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই।

তিনি বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব সব দলের আছে। একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে সবার সহায়তা দরকার।

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করবে, এটি কাম্য হতে পারে না। দেশের নির্বাচন ইস্যুতে কমিশন রয়েছে। সেখানে একজন রাষ্ট্রদূতের মন্তব্য আপনি কীভাবে দেখছেন- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। বিদেশি রাষ্ট্রদূতরা অবশ্যই পরামর্শ দিতে পারেন। কিন্তু সেই পরামর্শ যেন কখনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়। একইসঙ্গে কূটনৈতিক শালীনতা যেন লঙ্ঘন না হয়। তারা যে কথাগুলো বলছেন, আমরাও তাদের সঙ্গে শতভাগ একমত। সে ধরনের নির্বাচনই প্রধানমন্ত্রী করতে চান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com