1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

র‍্যাব ডিজি: পূজায় জঙ্গি হামলার হুমকি নেই, যারা ঘর ছেড়েছে নজরদারিতে আছে

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬.১৩ পিএম
  • ২৩২ Time View

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই, তবে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। যারা ঘর ছেড়েছে তারা নজরদারিতে আছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপ বনানী মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব ফোর্সের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‍্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জনের দিন র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি বলেন, গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি, তারপরও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাব প্রস্তুত। হিন্দু সাম্প্রদায়িকের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙা, ডাকাতি, চুরি ইত্যাদি সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

র‍্যাব ডিজি জানান, ভার্চুয়াল জগতে যে কোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় র‍্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের পরামর্শ দেন।

এ সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‍্যাব-১, পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং), র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান এবং র‍্যাব সদরদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com