1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বনশ্রীতে পদ্মা ব্যাংকের প্রথম উপ-শাখা উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৫.৫০ পিএম
  • ২২৫ Time View

রাজধানীর বনশ্রীতে ব্যাংকিং লেনদেন আরো দ্রুত ও নির্বিঘ্ন করতে পদ্মা ব্যাংক লিমিটেড এখন তাদের এলাকায়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে বনশ্রী থেকেই যাত্রা শুরু হলো পদ্মা ব্যাংকের প্রথম উপ-শাখার। প্রগতি সরণী শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (০৩ অক্টোবর) উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এই সময় তিনি বলেন, “সবার দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে পদ্মা ব্যাংক। ব্যস্ত জীবনে কিছুটা সময় সাশ্রয়ের জন্য আমরাই যাবো আপনার কাছে, স্বচ্ছ ও নিরাপদ ব্যাংকিং পরিষেবা নিয়ে। যা আরো দ্রুত সম্ভব হবে উপ-শাখার মাধ্যমে। আশা করি আস্থা নিয়ে পদ্মা ব্যাংকের পাশে সবসময় থাকবেন এলাকাবাসী। এই প্রেরণা নিয়ে অতিদ্রুত আমরা উত্তরা-সহ রাজধানী বাইরেও বেশ ক’টি উপশাখা উদ্বোধন করতে যাচ্ছি”।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা: আনোয়ার ফরাজী ইমন। তিনি পদ্মা ব্যাংকের বিভিন্ন ধরনের স্কিমের প্রশসংসা করেন এবং আগামীর পথচলার জন্য শুভ কামনা জানান। এছাড়া উপস্থিত অন্যান্য গ্রাহকবৃন্দ ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে উপ-শাখা চালু করায় পদ্মা ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জাবেদ আমিন, এসইভিপি ও সিএইচআরও এম আহসান উল্লাহ খান-সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বনশ্রী উপ-শাখার ঠিকানা-ভার্চুয়াল আমিন স্বপ্ননীড়, হাউজ-৪৮, ব্লক-ই, রোড-২, বনশ্রী, ঢাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com