1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৬.২৫ শতাংশ

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৫.২৮ পিএম
  • ১৭২ Time View

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে রপ্তানি আয়ে খারাপ সময় পার করছেন উদ্যোক্তারা। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশে ৩৯০ কোটি ৫০ লাখ ডলার (৩ দশমিক ৯০ বিলিয়ন ডলার) পণ্য রপ্তানি করেছেন উদ্যোক্তারা।

এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কম। আর নির্ধারিত লক্ষ্যমাত্র চেয়ে ৭ দশমিক শূন্য দুই শতাংশ কম। সেপ্টেম্বরে পণ্য রপ্তানি থেকে ৪ দশমিক ২০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ছিল সরকারের।

রোববার (২ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

উদ্যোক্তারা বলছেন, রপ্তানি আয় কমবে, এটা আগে থেকে অনুমেয় ছিল। সামনের মাসেও রপ্তানি কমার এই ধারা অব্যাহত থাকবে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ৩৮ শতাংশের বেশি, পাট ও পাটজাত দ্রব্যে ১৫ দশমিক ৭১ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৫৬ দশমিক ৫৫ শতাংশ ও চামড়াজাত পণ্যে ২০ দশমিক ৮৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় কম আয় হয়েছে একাধিক পণ্যে। কৃষিপণ্যে ১৭ দশমিক ৯৮ শতাংশ, কেমিক্যাল পণ্যে ২৩ দশমিক ২৮ শতাংশ ও কাচঁজাত পণ্যে ৫২ দশমিক ৭৯ শতাংশ কম আয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com