বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

নোয়াখালীতে ২ ডাকাত গ্রুপের গোলাগুলিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ Time View

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার মেঘনা নদী সংলগ্ন চর ঘাসিয়ার বাসিন্দা এবং ডাকাত ফখরুল গ্রুপের সদস্য কবির (৩৬), সাহারাজ (৩৭) ও নবীর উদ্দিন ওরফে নূর নবী (৩৬)। ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঘাসিয়ার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ তথ্য নিশিচত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, মরদেহগুলো উদ্ধার করে চেয়ারম্যানঘাটে আনা হয়। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে চরের নিয়ন্ত্রণ ছিল ডাকাত খোকনের হাতে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় সে। তারপর চর এলাকা নতুন করে নিয়ন্ত্রণ নেয় তার ভাই ফখরুল। কয়েক দিন আগে খোকন জামিন এসে আবার চরের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত ফখরুলও খোকন বাহিনীর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়। নিহত তিনজন ডাকাত ফখরুল গ্রুপের সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ডাকাতকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চলে আসার পর স্থানীয় সূত্র বলছে ওই ঘটনায় তিন ডাকাত নিহত হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে থাকাকালীন তিন ডাকাত নিহত হওয়ার কোন আলামত দেখতে পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS